খুলনা-যশোর অঞ্চলের ৯টি রাষ্ট্রয়ত্ত পাটকলের শ্রমিকরা ৯ দফা দাবিতে আবারো আন্দোলনে নেমেছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার সকালে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। চারদিনের কর্মসূচীর প্রথম দিন সকালে খুলনা প্লাটিনাম, ক্রিসেন্ট, খালিশপুর, দৌলতপুর, দিঘলিয়ার স্টার, আটরা ও যশোরের আলীম, স্টার্ণ, জেজেআই, কার্পেটিং মিলের শ্রমিক স্ব স্ব মিলের গেটে অবস্থান নেয়। পরে তারা লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল বের করে। পরে সমাবেশ করেন তারা।
পাটখাতে প্রয়োজনীয় বরাদ্দ, বকেয়া মজুরী-বেতন পরিশোধ, মজুরি কমিশন কার্যকর ও প্রতি সপ্তাহে মজুরি প্রদানসহ ৯ দফা দাবিতে চারদিনের কর্মসূচী ঘোষণা দিয়েছে বাংলাদেশ পাটকল শ্রমিকলীগ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: