জেলার খবর

খুলনায় পাটকল শ্রমিকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ট্রেন
ট্রেন

পাটকল শ্রমিকদের গ্রাচুইটিসহ ৯ দফা দাবিতে অবরোধের কারণে খুলনা রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার ভোর ৬টা থেকে খুলনা রেলস্টেশন থেকে কোনো ট্রেন ছাড়েনি। এর ফলে যাত্রীরা চরম দুর্ভোগ পড়েছেন।

খুলনা স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, সকাল ৬টা থেকে ট্রেন ছাড়া সম্ভব হয়নি। যদিও অবরোধ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। কিন্তু শ্রমিকরা ভোর ৬টা থেকেই ট্রেন ছাড়তে বাধা দিয়েছেন। ১২টা পর্যন্ত কোনো ট্রেন ছাড়া সম্ভব হবে না।

যাত্রীরা জানিয়েছেন, ৬টার কমিউটার ট্রেন পেতে পৌনে ৬টা থেকে স্টেশনেই অপেক্ষা করছি। আবার সাড়ে ১২টায় কমিউটার ট্রেনের শিডিউল আছে।

মজুরি কমিশন, গ্রাচুইটি, পিএফর টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে খুলনা ও যশোরের রাষ্ট্রায়ত্ত্ব ৯টি পাটকলে টানা ৭২ ঘণ্টার অবরোধ-ধর্মঘট চলছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ