এখন থেকে কারও গোয়াল ও সীমান্ত হাটে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি গরু চেক করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে তিন গরু ব্যবসায়ী নিহতের ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
বৃহস্পতিবার দুপুরে বিজিবির সদর দপ্তর পিলখানায় মাদক ও মানব পাচার এবং চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সমস্যা চিহ্নিতকরণে সীমান্তবর্তী এলাকার সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি
বলেন, বিজিবি সীমান্তে শুধু তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: