জেলার খবর

সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে একজন নিহত

সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে একজন নিহত
সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে একজন নিহত

সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জন নিহত হয়েছেন।

পুলিশের দাবি, ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য।

পুলিশ জানিয়েছে, ভোরে সদর উপজেলার পঞ্চসারটিয়া এলাকায় সড়কে খোয়া-পাথর ও গাছের ডাল ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাত দল। খবর পেয়ে পুলিশের একটি দল অভিযানে গেলে ডাকাত দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছুড়ে।

একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শরিফুল ইসলাম নামের একজনকে আটক করা হয়। আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে শরিফুলের মৃত্যু হয়।

শরিফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ