প্রায় আট ঘণ্টার চেষ্টার পর কুমিল্লা ইপিজেডের অভ্যন্তরে আরএন স্পিনিং মিল নামে একটি সুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়ে ওই স্পিনিং মিলের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে পড়ে।
কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ বলেন, রাত সাড়ে ৯টার দিকে আরএন স্পিনিং মিলে আগুন লাগার খবর শুনে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।
পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারাবাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় আট ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: