নালিতাবাড়িতে শিশু ধর্ষণ-হত্যার দায়ে গারো জাতিগোষ্ঠীর যুবকের মৃত্যুদণ্ড
শেরপুরের নালিতাবাড়িতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিশু ধর্ষণ ও হত্যার দায়ে কান্তি মারাক নামে এক গারো জাতিগোষ্ঠীর যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি ভুক্তভোগীর পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ারও আদেশ দেন বিচারক।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী।
গত ২০১৩ সালের ৩০ মার্চ নালিতাবাড়ির গারো পাহাড় এলাকার পানিহাতা গ্রামের কান্তি মারাক প্রতিবেশির আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে।
শিবচরে প্রথম শ্রেণি পড়ুয়া শিশু সন্তান ধর্ষণের শিকার
মাদারীপুরের শিবচরে প্রথম শ্রেণি পড়ুয়া এক শিশুকন্যাকে ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সোমবার শেখপুর বাজারে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় শিশুটি। সেখানে ১৪ বছর বয়সী প্রতিবেশি নাসির বিশ্বাস বড়শী দিয়ে মাছ ধরছিল। একপর্যায়ে নাসির বড়শীর রশি দিয়ে শিশুটির হাত বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়।
শিশুটিকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়।
এদিকে, খবর পেয়ে পুলিশ অভিযুক্ত নাসিরকে আটক করেছে। এ বিষয়ে শিবচর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বগুড়ার শেরপুরে টহল পুলিশের ওপর চরমপন্থীরা হামলা চালিয়েছে। এতে এক এএসআই গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১২টার দিকে ভবানীপুর বাজারে পুলিশের নিয়মিত টহল দল সিএনজি চালিত অটোরিকসায় করে রাত্রিকালীন টহল দিচ্ছিলেন। দলটি ভবানীপুর মন্দির সড়ক দিয়ে বাজারের দিকে যাচ্ছিল। এসময় বাজারে পোস্টারিং করে ফেরা চরমপন্থীদের একটি দলকে টহল দল চ্যালেঞ্জ করে।
এতে চরমপন্থীরা তাদের ওপর গুলি চালায়। এতে এএসআই নান্নু মিয়া গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিয়ে আসা হয়।
উপাচার্যের পদত্যাগের দাবিতে ববি আন্দোলন অব্যাহত
উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের-ববি শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের নামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
পরে দুপুর ২টা পর্যন্ত একঘণ্টা সড়ক অবরোধ করে তারা।
এসময় সড়কে অগ্নিসংযোগ করে তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, উপাচার্যের পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন তারা।
আজ তার মেয়াদ শেষ হয়েছে আগামীকাল-বুধবার তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন।