ফেনীর দাঞনভুইয়ায় পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের দায় স্বীকার করেছে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. আব্দুল করিম খান বাহাদুর।
বৃহস্পতিবার ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এ এস এম এমরানের আদালতে এ জবানবন্দি দেন।
আদালতের জিজ্ঞাসাবাদে আব্দুল করিম ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণের কথাও স্বীকার করেন।
এমনকি এ ব্যাপারে পরিবার বা অন্য কাউকে কিছু না জানানোর জন্য ওই ছাত্রীকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও আদালতকে জানায় সে।
পুলিশ জানিয়েছে, গত ৭ এপ্রিল ওই শিক্ষার্থী ২২ ধারায় জবানবন্দি দিয়েছে।
ছাত্রী ধর্ষণের ঘটনায় গত ৪ এপ্রিল প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: