জেলার খবর

ফেনীতে ডাকাত সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা

ফেনীতে ডাকাত সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা
ফেনীতে ডাকাত সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা

ফেনীতে ডাকাত সন্দেহে তিন জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

জেলার দাগনভুঁঞা থানার ওসি সালেহ আহমেদ পাঠান জানান, শনিবার ভোরের দিকে উপজেলার উত্তর আলীপুর বাগেরহাট গ্রামে হতাহতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।

ওসি সালেহ ও গ্রামবাসীকে উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে দাগনভুঁঞা উপজেলার মাতুভুঁইয়া ইউনিয়নে একাধিক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। একপর্যায়ে গ্রামবাসী প্রস্তুতি নিয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় তাদের পিটুনিতে দুই জন ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে পুলিশ গিয়ে আরও দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ওসি সালেহ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

অন্যজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ