জেলার খবর

ঐতিহাসিক মুজিবনগর দিবস: বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের যাত্রা

ঐতিহাসিক মুজিবনগর দিবস: বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের যাত্রা
ঐতিহাসিক মুজিবনগর দিবস: বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের যাত্রা

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ-বুধবার। একাত্তরের এই দিনে বর্তমান মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আমবাগানে শপথ নিয়েছিলো স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। সেদিন সারা বিশ্ব জেনেছিলো, ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের যাত্রা শুরুর কথা।

চলমান মুক্তিযুদ্ধে বাংলাদেশের জন্য বহির্বিশ্বের সমর্থন আদায়, জনমত গঠন, সীমান্ত পেরুনো শরণার্থীদের দেখভাল এবং দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার গুরুদায়িত্ব পালন করে এ সরকার। যে পথ ধরে ১৬ ডিসেম্বর- আসে চূড়ান্ত বিজয়।

বুধবার সকালে মেহেরপুরে মুজিবনগর দিবসের আলোচনা সভায় এসব কথা তুলে বলেন আওয়ামী লীগ নেতারা। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই মেহেরপুরের মুজিবনগরে শুরু হয় দিবসটির আনুষ্ঠানিকতা।

জাতীয় পতাকা উত্তোলনের পর মুজিবনগর মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও দলের সিনিয়র নেতারা। পরে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভায় নেতারা বক্তব্য রাখেন।

১৭ এপ্রিল প্রথম সরকার গঠন হয়েছিলো, এ ঘটনা যারা বিশ্বাস করে না তারা মুক্তিযুদ্ধের দল হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। জামাতকে রাজনীতি করার সুযোগ দেওয়ায় বিএনপির সমালোচনা করে নেতারা বলেন, মুক্তিযুদ্ধের সময় গণহত্যাকে অস্বীকার করার সুযোগ করে দিয়েছে বিএনপি।

২৬ মার্চ, ১৯৭১ থেকে বাংলাদেশ স্বাধীন, বঙ্গবন্ধুর এ ঘোষণায় ততোক্ষণে দেশকে হানাদার পাকিস্তানি বাহিনীর কবলমুক্ত করতে মরণপণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে জাতি। যার যা কিছু আছে তাই নিয়ে স্বাধীনতার যুদ্ধে শামিল আপামর বীর জনতা।

যুদ্ধের মধ্যেই স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা বিশ্ববাসীর সামনে মূর্ত হয়ে উঠে। ১০ এপ্রিল সত্তরের নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিরা গণপরিষদ গঠনের মাধ্যমে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করে বৈধ ভিত্তি দেয় বাংলাদেশের আত্মপ্রকাশকে। সেদিনই ঘোষণা আসে বাংলাদেশ সরকার গঠনের। অস্থায়ী রাজধানী হিসেবে বেছে নেয়া হয় মুক্তাঞ্চল চুয়াডাঙ্গাকে। খবর রটতেই পাকিস্তানিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় চুয়াডাঙ্গা।

এমন প্রতিকূলতার মধ্যেই সামনে আসে আরেক মুক্তাঞ্চল মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম। সিদ্ধান্ত হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে ১৭ এপ্রিল সেখানেই হবে স্বাধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের শপথ জানান মুনতাসীর মামুন।

দেশের প্রথম রাষ্ট্রপতি জাতির জনক শেখ মুজিবের নামে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে সরকারের নেতৃত্বে আসেন সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমেদ।

মুজিবনগরে বাংলাদেশ সরকারের শপথ অনুষ্ঠান মনোবল বাড়িয়ে দেয় রণাঙ্গনের যোদ্ধাদের। গতি পায় মুক্তিযুদ্ধ। যুদ্ধে যুদ্ধে স্বাধীনতার পূর্ণতা আসে ১৬ ডিসেম্বরের বিজয় গৌরবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ