সরকার নির্ধারিত কাঠামোয় বেতন দেওয়াসহ ১১ দফা দাবি পূরণের আশ্বাস পেয়ে সারাদেশে নৌ ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ নৌ যান শ্রমিক ফেডারেশন।
বুধবার সকাল থেকে বিভিন্ন নৌরুটে নৌযান চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে শ্রম অধিদপ্তরে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা আসে। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসায় সকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানীর সদরঘাটের চিত্র।
বরিশাল নদীবন্দর থেকে সকালে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়। খুলনা থেকেও পণ্যবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটে মঙ্গলবার ভোর থেকে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘাটে গিয়ে লঞ্চ না পেয়ে ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: