জেলার খবর

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু
তিন জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু

দিনাজপুর, পঞ্চগড় ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

এসব ঘটনায় আহত হয়েছেন চার জন।

আমাদের দিনাজপুর প্রতিনিধি জানিয়েছেন, সকালে চুনিয়াপাড়া এলাকায় একটি মিনিবাসের সামনে থাকা ব্যাটারিচালিত একটি ইজি বাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি উল্টে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের আরোহী আশরাফুল আলম, তার দশ বছর বয়সী নাতনি আইভি ও ভাইয়ের ছেলে সাজদার খলিফা মারা যান।

আহত হন চালকসহ চারজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে, পঞ্চগড়ের বোদা উপজেলার বাইপাস মোড়ে বিআরটিসি পরিবহনের একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেল আরোহী আবু ছাইদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবু ছাইদ বেসরকারি ফার্ম কাজী ফিডসের ইঞ্জিনিয়ার ছিলেন। ঘটনার পর পরই থানা ও হাইওয়ে পুলিশ বিআরটিসি বাসটিকে জব্দ করেছে।

এছাড়া, ফেনীর দাগনভূঁঞায় ফেনী-নোয়াখালী মহাসড়কে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের সহকারি রুবেল ঘটনাস্থলেই মারা যান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ