জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে বিশারত আলী বিশু (২৩) নামে এক বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজন ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পিঠে গুলি লেগে গুরুতর আহত হন বিশু।

তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসার সময় ১৬৮ আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় সে মারা যায় জানান তার সঙ্গীরা। পরে তার মরদেহ ফেলে রেখে সহযোগীরা পালিয়ে আসে।

সকালে স্থানীয়রা একটি ধানক্ষেতে বিশুর মরদেহ পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে খবর দেয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ধানক্ষেতে একজনের মরেদহ পড়ে থাকার খবর পেয়েছি।

দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিশু শিবগঞ্জ উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার তৈমুর রহমানের ছেলে।

তারাপুর মোড়লপাড়া এলাকার মানিক চৌকিদারের বাড়ির পাশের একটি ধানক্ষেতে বিশুর মরদেহ পাওয়া গেছে— সে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন বলে জানান স্থানীয় ওয়ার্ড সদস্য সমীর আলী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ