ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাকচাপায় দুই অটোরিকশার ৪ যাত্রী মারা গেছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
তারা হলেন: ফুলপুর উপজেলার হাতিবান্দা গ্রামের মোরশেদ আলীর ছেলে ইউনুছ আলী (৫৫) এবং আব্দুল কদ্দুস (৩৫) এবং একই উপজেলার রাইজান গ্রামের মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ও তার সহধর্মিণী রহিমা খাতুন (৫২)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মাহমুদুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টার দিকে শম্ভুগঞ্জ-আলালপুর গ্রামে ময়মনসিংহ-শেরপুর সড়কে এ হতাহতের ঘটনা ঘটে।
তিনি বলেন, আলালপুর গ্রামে প্রথমে দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই একটা ট্রাক এসে দুই অটোরিকশার ওপর তুলে দিলে ঘটনাস্থলেই চার জন মারা যান। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো একজন মারা যান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: