জেলার খবর

গড়াই নদী: দুর্নীতি রোধ করে পরিকল্পিতভাবে খননের দাবি

গড়াই নদী: দুর্নীতি রোধ করে পরিকল্পিতভাবে খননের দাবি
গড়াই নদী: দুর্নীতি রোধ করে পরিকল্পিতভাবে খননের দাবি

গড়াই নদী খননে দুই দফায় শত কোটি টাকা ব্যয় হলেও দীর্ঘমেয়াদী সুফল পায়নি কুষ্টিয়ার মানুষ।

নতুন করে এ নদী খননে আবারো মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে— যার কাজ শুরু হবে চলতি বছরেই। অতীতে সুফল না পাওয়ায় এবার আরো বেশি পরিকল্পনা নিয়ে কাজ শুরুর ওপর জোর দিচ্ছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

আর দুর্নীতি রোধ করে পরিকল্পিতভাবে নদী খননের দাবি নাগরিক সমাজের।

দক্ষিণাঞ্চলের মানুষের কাছে একমাত্র মিঠা পানির উৎসব-গড়াই নদী। পদ্মার প্রধান শাখা গড়াই নদীকে সচল রাখতে দুইদফা খনন কাজ এরইমধ্যে শেষ হয়েছে।

তবে বর্তমান অবস্থা দেখে বোঝার উপায় নেই যে নদীতে খনন হয়েছে। পলি পড়ে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে চর পড়েছে নদীর বুকে। খানাখন্দে জমে থাকা পানিতে কোনোরকমে নিত্যপ্রয়োজনীয় কাজ করছেন নদী পাড়ের মানুষ।

বার বার খননেও কোন সুফল না পাওয়ায় হতাশ এলাকাবাসি।

এদিকে, নতুন করে গড়াই নদী খনন করতে ৫৯০ কোটি টাকার মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। চলতি অর্থ বছরেই তালবাড়িয়া উৎসমুখ থেকে খোকসা পর্যন্ত ৩৭ কিলোমিটার নদী খনন ও ৭ কিলোমিটার তীর সংরক্ষণ করা হবে। চার বছরে বাস্তবায়িত হবে প্রকল্পটি বলে জানান কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী পীযুষ কৃষ্ণ কুণ্ডু।

অতীতে গড়াই নদীর খনন নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে— তাই এবার সব ধরনের দুর্নীতিরোধ করে প্রকল্পটি বাস্তবায়নের তাগিদ দেন সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম টুকু।

অতীতে প্রশ্ন ওঠায় এবার গড়াই নদ খননে মনিটরিং জোরদার করার কথা জানিয়ে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, দুর্নীতির প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না।

গড়াইয়ের মিঠাপানির প্রবাহের ফলে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে লোনাপানির আগ্রাসন আগের তুলনায় কমেছে। এ ছাড়া সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় মিঠাপানির গুরুত্ব অনেক বেশি। নতুন করে গড়াই নদী খনন শুরু হলে নদীপাড়ের মানুষের জীবনযাত্রার মানবৃদ্ধিসহ অর্থনৈতি দিক দিয়েও শক্তিশালী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ