মাদ্রাসাছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সোমবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকালে কুমিল্লার কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধন করে পূজা উদযাপন পরিষদ, কুমিল্লা মহানগর শাখা। এ সময় বক্তারা নুসরাত হত্যার বিচার দাবি এবং এ ধরনের সহিংসতা রোধে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
নড়াইলেও মানববন্ধন করেছে পূজা উদযাপন পরিষদ। নড়াইল-যশোর সড়কের রূপগঞ্জ বাজারে এ কর্মসূচীতে সারাদেশের নারী ও শিশু নির্যাতনকারিদের গ্রেপ্তার ও শান্তির দাবি করা হয়। নাটোরেও পূজা উদযাপন পরিষদের মানববন্ধন হয়েছে।
নুসরাতের হত্যাকারিদের বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: