চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জিপ ঘরে ঢুকে চারজনের মৃত্যু হয়েছে।
এতে আহত হয়েছে দুইজন।
পুলিশ জানিয়েছে, রাঙামাটি থেকে কাঠবোঝাই একটি জিপ চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৩টার দিকে ঘর ভেঙে ঢুকে যায়। জিপের চাপায় ঘরে ঘুমিয়ে থাকা চার শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তাদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। আহত হন দুই জন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত জিপটিকে জব্দ করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: