জেলার খবর

বগুড়ায় বন্দুকযুদ্ধে নিহত ২

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধ'
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধ'

বগুড়ার শেরপুর উপজেলায় দুই চরমপন্থী দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ শুক্রবার রাতে লিটন ও আফসার নামে ২ জন নিহত হয়েছেন।

শুক্রবার রাত সোয়া ১টার দিকে উপজেলার ভবানীপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

শনিবার সকালে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, রাত সোয়া ১টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজারসংলগ্ন ব্রিজের ওপর দুদল চরমপন্থীদের মধ্যে গোলাগুলি চলছিল।

খবর পেয়ে শেরপুর থানার ওসি হুমায়ুন কবিরসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে গুরুতর অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পুলিশের দাবি, নিহত লিটন সরকার ও আফসার আলী পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সদস্য। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, আট রাউন্ড গুলি, দুটি চাপাতি ও তিনটি পোস্টার পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের নাম লিটন ও আফসার বলে জানিয়েছেন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, নিহতদের মৃতদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ