জেলার খবর

মাশরাফির অনুরোধে ৪ চিকিৎসকের শাস্তি প্রত্যাহার

মাশরাফি বিন মর্তুজা
মাশরাফি বিন মর্তুজা

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার অনুরোধে নড়াইল সদর হাসপাতালের ওই চার চিকিৎসকের শাস্তি স্থগিত করা হয়েছে। ওই চার চিকিৎসককে আপাতত নড়াইল সদর হাসপাতালেই কর্মরত থাকার জন্য মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে।

সোমবার দুপুরে মন্ত্রণালয় থেকে মোবাইল ফোনে মৌখিকভাবে বিষয়টি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আ ফ ম মশিউর রহমান বাবুকে জানানো হয়।

ডা. মশিউর রহমান বাবু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চার চিকিৎসককে কর্মস্থলে যোগ দেয়ার জন্য উপর থেকে মৌখিকভাবে জানোনো হয়েছে তবে ধারণা করছি অল্প সময়ের মধ্যে লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি সংসদ সদস্য মাশরাফির ঝটিকা অভিযানের পর চার চিকিৎসকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয় মন্ত্রণালয়। পদক্ষেপ নেওয়ার বিষয়টি মাশরাফি জানার পর তিনি নিজেই মন্ত্রণালয়ে অনুরোধ করেছেন তাদের (চার চিকিৎসককে) স্ব স্ব দায়িত্বে বহাল রখার জন্য।

গত বৃহস্পতিবার নড়াইল সদর হাসপাতলে ঝটিকা অভিযানে যান মাশরাফি। সেখানে গিয়ে ওই হাসপাতালে ৪ জন চিকিৎসক বিনা অনুমতিতে (ছুটি ছাড়া) অনুপস্থিত থাকার প্রমাণ পান। পরে বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গতকাল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই চিকিৎসকদের ওএসডি করে সাত কর্মদিবসের মধ্যে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়।

চার চিকিৎসককে হাসপাতালে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ওই চিকিৎসকরা হলেন: নড়াইল সদর হাসপাতালের সার্জারির কনসালটেন্ট ডা. মো. আখতার হোসেন, কার্ডিওলজির জুনিয়র কনসালটেন্ট ডা. মো. রবিউল আলম এবং মেডিকেল অফিসার ডা. এ এসএম সায়েম।

নড়াইল সদর হাসপাতালের চিকিৎসকদের ৩৯টি পদের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার এবং ৫ জন সংযুক্তিতেসহ ১৭ জন চিকিৎসক কর্মরত ছিলেন। তাদের মধ্যে চারজনকে ওএসডি করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ