শিক্ষার্থী ওয়াসিম হত্যার অভিযোগে গ্রেপ্তার বাসচালক ও সহকারীকে অব্যাহতি দেয়াসহ ৭ দফা দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট চলছে।
সোমবার সকাল থেকে এ ধর্মঘটের কারণে সিলেট বিভাগের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
কোনো ধরণের যানবাহন চলাচল না করায় দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণে বাস চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা নিয়ে শ্রমিকদের কোনো আপত্তি নেই। কিন্তু মামলার এজহারে ৩০২ ধারা যুক্ত করা নিয়ে আমরা প্রতিবাদ করছি।
ওই ধারা বাতিল, পুলিশি হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে পরিবহন শ্রমিকরা।
গত ২৩ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর এলাকায়র সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঘোরী মোহাম্মদ ওয়াসিম আব্বাসকে উদর পরিবহনের একটি বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের সহকারী ধাক্কা দিয়ে ফেলে দেয়।
ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ওয়াসিমের মৃত্যু হয়।