ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।
সোমবার সকালে নগরীর সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করায় এ সিটি করপোরেশনে কোনো জাল ভোট দেয়ার সুযোগ নেই।
এ পদ্ধতি সম্পর্কে মানুষকে নানাভাবে উৎসাহ দেওয়ার জন্যও বলেন তিনি।
নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে বলেও এসময় জানান প্রধান নির্বাচন কমিশনার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: