জেলার খবর

রাঙ্গুনিয়ায় দুই শিশুকন্যাসহ মায়ের আত্মহত্যা

চট্টগ্রাম
চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় দুই মেয়েকে বিষ খাইয়ে মা নিজেও আত্মহত্যা করেছেন।

সোমবার দিনগত রাতে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, মো. নূর নবীর স্ত্রী ডেইজি আকতার (২৮), মেয়ে ইভা আকতার (৬) ও ইসরাত নূরকে (১০ মাস) বিষপান করায় এরপর নিজেও বিষপান করেন।

গুরুতর অবস্থায় এ তিনজনকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক কলহের জের ধরে বিষপানে দুই মেয়েসহ মা আত্মহত্যা করার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ডেইজি আকতারের স্বামী মো. নূরনবী ওরফে বাহাদুর মুদি দোকানি।

তিনি জানান, স্থানীয় লোকজন প্রথমে তাদের রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ