জেলার খবর

বাগেরহাটে ট্যাক্সি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটে ট্যাক্সি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বাগেরহাটে ট্যাক্সি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাগেরহাটের রামপাল সদরের চেয়ারম্যানের মোড় এলাকায় বৃহস্পতিবার সকালে ট্যাক্সি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে দু'জন হলেনঃ মোংলা উপজেলার চিলা গ্রামের ইউপি সদস্য আবদুল জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫) এবং অন্যজন এইক উপজেলার মাকড়ডোন এলাকার সঞ্চিত রায় (৪৭)।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খুলনা-মোংলা সড়কের রামপাল সদরের চেয়ারম্যানের মোড় মালিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় রামপাল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মাহেন্দ্রের যাত্রী হাফিজুরের বরাত দিয়ে রামপাল হাইওয়ে থানার এসআই মলয় রায় জানান, মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে রামপাল থানায় রেখেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ