জেলার খবর

খিলক্ষেতে রোহিঙ্গা সন্দেহে আটক ২৪

খিলক্ষেতে রোহিঙ্গা সন্দেহে আটক ২৪
খিলক্ষেতে রোহিঙ্গা সন্দেহে আটক ২৪

শুক্রবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এক অভিযানে রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকার একটি বাসা থেকে রোহিঙ্গা সন্দেহে দুই নারীসহ ২৪ জনকে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে ৫৬টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। ডিবি কর্মকর্তাদের সন্দেহ, রোহিঙ্গাদের বিদেশে পাঠানোর চেষ্টা চলছিল।

এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকসহ দুজনকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, আটক ২৪ জন রোহিঙ্গা কিনা তা যাচাই করে দেখা হচ্ছে। তবে তারা কেউ বাংলা বলতে পারেননি। কী উদ্দেশ্যে তারা রোহিঙ্গা ক্যাম্পের বাইরে এসেছেন, কে বা কারা তাদের সহায়তা করেছে- তা জানার চেষ্টা চলছে। জব্দ পাসপোর্টগুলো তাদের কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আটক দুজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ