জেলার খবর

রাজশাহীতে ট্রাক উল্টে ২ ভাই নিহত

রাজশাহীতে ট্রাক উল্টে ২ ভাই নিহত
রাজশাহীতে ট্রাক উল্টে ২ ভাই নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলার মেডিকেল মোড় এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ধানবোঝাই ট্রাক উল্টে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন আহত হয়েছেন।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ (২৩)। এ ঘটনায় ট্রাকচালক সাগর হোসেনসহ (২০) আরও একজন আহত হয়েছেন।

মোহনপুর থানার ওসি আবুল হোসেন জানান, সোমবার সকালে ধানবোঝাই করে মিনি ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। ট্রাকটি মোহনপুর মেডিকেল মোড়ে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মোহন ও রাশেদের মৃত্যু হয়। তারা ট্রাকে ধানের বস্তার ওপরে বসেছিলেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়।

এ ছাড়া আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের একই হাসপাতাল মর্গে স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ