জেলার খবর

নাটোরে মা ও প্রতিবন্ধি শিশুসন্তান খুন

নাটোরে মা ও প্রতিবন্ধি শিশুসন্তান খুন
নাটোরে মা ও প্রতিবন্ধি শিশুসন্তান খুন

নাটোরের নলডাঙ্গায় দু’বছরের প্রতিবন্ধিশিশু সন্তান আব্দুল্লাহ ও তার মা শারমিন বেগমকে (২৫) খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলার উত্তর বাঁশিরা গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রাতের কোনো এক সময়ে বাড়িতে ঢুকে মা ও ছেলেকে খুন করে।

নিহত শারমিন একই উপজেলার হলুদঘর গ্রামের উমর আলীর মেয়ে ও উত্তর বাঁশিলা গ্রামের মাহমুদুল হক মুন্নার স্ত্রী। মুন্না ঢাকায় গার্মেন্টস কারখানায় চাকরি করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ঢাকায় গার্মেন্টস কারখানায় কর্মরত মাহমুদুল হাসান মুন্নার স্ত্রী শারমিন বেগম তার প্রতিবন্ধি ছেলে আব্দুল্লাহকে নিয়ে উত্তর বাঁশিরা গ্রামের শ্বশুরবাড়িতে থাকতেন। মঙ্গলবার রাতে শিশুসন্তান আব্দুল্লাহকে নিয়ে ঘুমাতে যান তিনি। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই বাড়িতে ঢুকে ৬টি ঘরের ৫টিতে বাইরে থেকে শিকল উঠিয়ে আটকে দেয়। এরপর তারা শারমিন ও তার শিশুসন্তানকে হত্যা করে।

দুর্বৃত্তরা শিশু আব্দুল্লাহকে হত্যার পর পাশের ডোবায় ফেলে চলে যায়। বাড়ির অন্যরা সেহেরি খেতে উঠে বাইরে থেকে ঘরের দরজার শিকল দেওয়া দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের দরজা খুলে দেয়। এ সময় নিজ ঘরের মধ্যে শারমিনের গলায় ওড়না পেঁচানো লাশ পড়ে থাকতে দেখেন তারা। এ সময় শিশু আব্দুল্লাহকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় আব্দুল্লাহর লাশ পান তারা।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খবর পেয়ে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ