জেলার খবর

টেকনাফে ইয়াবাসহ আটক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

টেকনাফে ইয়াবাসহ আটক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত
টেকনাফে ইয়াবাসহ আটক যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক মো. সিরাজ ওরফে সিরু (২৭) নামে এক যুবক বুধবার রাতে পুলিশ-বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

পুলিশ-বিজিবির দাবি, নিহত মো. সিরাজ মাদকপাচারকারী। তিনি সাবরাং ইউনিয়নের আছারবনিয়া গ্রামের ফজল আহমদের ছেলে। বন্দুকযুদ্ধে পুলিশ-বিজিবির চার সদস্য আহত হয়েছেন। বুধবার রাতে সাবরাং ইউনিয়নের আছারবনিয়া এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি এলজি উদ্ধার করা হয়েছে।

বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাবরাং আছারবনিয়া এলাকা হতে সিরাজকে ৫০ হাজার ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মিয়ানামার হতে ইয়াবার চালান আটকে বুধবার রাতে অভিযানে যায় পুলিশ ও বিজিবির যৌথ দল। এ সময় ইয়াবা পাচারকারীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি করে। যৌথবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে।

কিছুক্ষণ পর ঘটনাস্থলে সিরাজের গুলিবিদ্ধ দেহ ও দুটি অস্ত্র পাওয়া যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার স্থানান্তর করে। পরে পথেই সিরাজের মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ ও বিজিবির ৪ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন- পুলিশের কনস্টেবল আল ফারুক, হেলাল, বিজিবির সিপাহি জহিরুল ইসলাম ও রানা মিয়া।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ