জেলার খবর

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলে নিহত

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলে নিহত
খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলে নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সেহেরি খেতে ঘুম থেকে উঠে বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রবিবার ভোররাতে উপজেলার বর্নাল ইউনিয়নে মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বর্নাল এলাকার আবদুল খালেকের স্ত্রী আয়েশা খাতুন (৫৫) ও তার ছেলে আবদুল মমিন (২০)।

স্থানীয়রা জানান, ভোররাতে মাস্টারপাড়া এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় টিনের চালা ঘরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয় এবং আহত হয় তিন জন।

মাটিরাঙ্গা থানার ওসি শামসুদ্দিন ভূইয়া জানান, ভোররাতে ঘুম থেকে উঠে সেহেরি খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল পরিবারের সদস্যরা, এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

বজ্রপাতের আঘাতে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যায় এবং একই পরিবারের আরও তিনজন আহত হয়। নিহতদের মৃতদেহ উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ