জেলার খবর

রাঙামাটিতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটিতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
রাঙামাটিতে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় রবিবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ওয়ার্ড যুবলীগের সভাপতি ক্যহ্লাচিং মারমা নিহত হয়েছেন। ঐদিন রাত ১টায় সশস্ত্র সন্ত্রাসীরা বাসায় এসে ক্যহ্লাচিং মারমাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

নিহতের স্বজনরা জানান, ১০/১২ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী রাতে বাসায় এসে তাকে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে তাকে ধরে সন্ত্রাসীরা এলোপাথারি গুলি বর্ষণ করে। তার মৃত্যু নিশ্চিত করে তারা চলে যায়।

সোমবার সকালে চন্দ্রঘোনা থানা পুলিশ তার বাসা থেকে ক্যহ্লাচিং এর লাশ উদ্ধার করে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ