জেলার খবর

ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
ঝিনাইদহে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মঙ্গলবার শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ দিন সকাল ১০টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামের স্বপনের বাগান থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত শফিকুল উপজেলার শ্যামপুর গ্রামের পশ্চিমপাড়ার হায়দার আলীর ছেলে।

মহেশপুর থানার ওসি রাশেদুল ইসলাম জানান, সকালে উপজেলার শ্যামপুর গ্রামের একটি বাগানে শফিকুলের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

স্থানীয়রা জানিয়েছেন, নিহত শফিকুল চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ