জেলার খবর

গ্যাস সিলিন্ডারের আগুনে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

গ্যাস সিলিন্ডারের আগুনে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের

গাজীপুরে গ্যাসের আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। মহানগরীর ইসলামপুর শরীফ মার্কেট সংলগ্ন জনৈক ইকবাল মাহমুদের ভাড়াবাড়িতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃতরা হলেনঃ স্থানীয় রেনেসা অ্যাপারেলস পোশাক কারখানার কোয়ালিটি ইন্সপেক্টর শাহ আলম (৩৮), তার স্ত্রী একই কারখানার সুইং অপারেটর মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)। শাহ আলমের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়। তার বাবার নাম রহিম মৃধা।

জানা যায়, স্বামী-স্ত্রী কারখানায় কাজ করেন। রাতে বাড়ি ফিরে ঘরের ভেতর এলপি গ্যাসের চুলায় রান্না করছিলেন স্ত্রী মনিরা বেগম। একপর্যায়ে গ্যাসের চুলার পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাকা চারজন অগ্নিদগ্ধ ও শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ