জেলার খবর

টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ হানিফ (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সৌর বিদ্যুৎ সংলগ্ন আনোয়ার প্রজেক্টের লবন মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত হানিফ একজন শীর্ষ ইয়াবা ব্যবসায়ী। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাটমুরা পাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ সমকালকে বলেন, 'বুধবার সকালে হ্নীলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী হানিফকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে তাকে সঙ্গে নিয়ে অভিযানে গেলে তার সহযোগী ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় মোহাম্মদ হানিফ গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর সময় হানিফের মৃত্যু হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'

ওসি জানান, ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় তৈরি এলজি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড গুলির খোসা ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক, অস্ত্রসহ সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ