জেলার খবর

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন নিহত ১, আহত ১০

গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন নিহত ১, আহত ১০
গাজীপুরে সোয়েটার কারখানায় আগুন নিহত ১, আহত ১০

গাজীপুরে একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। রোববার বিকালে ৬টায় সদর উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকায় স্মোক সোয়েটার কারখানায় এ ঘটনা ঘটে।

গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে। হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হওয়ার সময় ১০ শ্রমিক আহত হয়েছেন।

জয়দেবপুর থানার ওসি আসাদুজ্জামান জানান, রোববার বিকালে স্মোক সোয়েটার কারখানার বিকল এসির কমপ্রেসারে গ্যাস ভরতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, বিকল এসির কমপ্রেসারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ