জেলার খবর

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত

সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত
সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ ৪ বনদস্যু নিহত

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু হাসান বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জংড়া খালে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

র‌্যাব হেডকোয়ার্টার্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে মোবাইলে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

ক্ষুদেবার্তায় জানানো হয়, সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাব টহল শুরু করলে বনদস্যু হাসান বাহিনী র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে।

র‌্যাবও পাল্টাগুলি ছুড়ে। গোলাগুলির পর দস্যুরা পিছু হটে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে হাসান বাহিনীর চার দস্যুর মরদেহ উদ্ধার করে।

এ সময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব সূত্র জানায়।

সূত্রঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ