জেলার খবর

টঙ্গীতে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

টঙ্গীতে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত
টঙ্গীতে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

গাজীপুরের টঙ্গীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা ডাকাত সদস্যরা হলো- টঙ্গীর আরিচপুর এলাকার নান্নু ওরফে টেংরা নান্নু (২৯) ও মো. বাবু ওরফে ব্লেড বাবু (২৮)। বন্দুকযুদ্ধে র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন। তারা ঢাকা সামরিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, কয়েক রাউন্ড গুলি, দুটি ছুরি, সাতটি মোবাইল ফোনসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বুধবার রাতে টঙ্গী ব্রিজের নিচে কয়েকজন ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোঁড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত দলে দুই সদস্যের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ