চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতদলের দুইজন সদস্য নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে উপজেলার ছোট কুমিরা ব্রিজের ওপর এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি, ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী একটি প্রাইভেটকারে ডাকাতির সময় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: