সাভারের আশুলিয়ায় ডাকাতদের দুগ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে অজ্ঞাত এক ডাকাত সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাত আড়াইটায় মরাগাঙ্গ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। তাত্ক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানার এসআই মিরাজ হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: