জেলার খবর

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

আটক ছিনতাইকারী- ছবি সংগৃহীত
আটক ছিনতাইকারী- ছবি সংগৃহীত

রাজধানীতে দুটি ছিনতাইকারী চক্রের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১টি চাকু, ৪০টি ব্লেড, ১১টি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়। র‌্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, মো. আরিফুর রহমান (৩৪), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. সাইফুল ইসলাম (২৮), মো. মনির (৪০), মো. মোস্তাক মোল্লা (২৬), মো. আব্দুল মুকিম (২৭), মো. সোহাগ (২৮), বিল্লাল হোসেন (২৪), মো. রনি (২৭), মো. নাছির (৪০) ও মো. জাকির হোসেন (৪৮)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে একটি দল সদরঘাট ও সাইনবোর্ড এলাকায় অভিযান চালায়। এসময় দুটি ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১১ সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সদরঘাট, সাইনবোর্ড ও আশপাশ এলাকার পথচারীদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি ও ছিনতাই করে আসছিলেন। মঙ্গলবার তারা ঈদ শেষে রাজধানীতে ফেরা মানুষদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের উদ্দেশে জড়ো হচ্ছিলেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ