জেলার খবর

নরসিংদীতে তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

নরসিংদীর সদর থানার বীরপুর গ্রামে ফুলন রানী (২২) নামে এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই তরুণী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বিরপুর বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, তার শরীরে ১২ শতাংশ (ডিপবার্ন) দগ্ধ হয়েছে। বর্তমানে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

দগ্ধের বড় বোন দোলন বর্মন জানান, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের দোকানে কেনাকাটা করে ফিরার পথে দুই যুবক তার মুখ জাপটে ধরে এবং অন্য যুবক তার মাথায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

নরসিংদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান বলেন, কি কারণে রানীর গায়ে আগুন দেয়া হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থের বোতল, ম্যাচ, মেয়েটির পুড়ে যাওয়া চুলসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ