জেলার খবর

সোহেল তাজের ভাগ্নে অপহৃত

সোহেল তাজের ভাগ্নে অপহৃত
সোহেল তাজের ভাগ্নে অপহৃত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের মামাতো বোনের ছেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি সোহেল তাজ নিজেই করেছেন। এ মর্মে গত ১০ জুন তারিখে পাঁচলাইশ মডেল থানায় একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জি ডি নং -৫২০।

এ বিষয়ে গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাগ্নের ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দেন সোহেল তাজ।

সেখানে তিনি লেখেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ) কে গত রোববার ৯ জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের সামনে থেকে অপহরণ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে।

এ অপহরণের পেছনে যারা যুক্ত রয়েছে তাদের বিষয়ে তার জানা আছে বলে প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন সোহেল তাজ।

তিনি লেখেন, ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।

এদিকে সোহেল তাজের ভাগ্নে অপহৃত হওয়ার খবর জানার পর সম্পর্কে তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনাটির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবগত আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে এক গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ঘটনাটির কথা আমি শুনেছি। জানার সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকে ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিতে বলেছি। তারা অনুসন্ধানে নেমেছেন।

তিনি যোগ করেন, এরপরই আমরা বলতে পারবো কী ঘটেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ