জেলার খবর

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৮ মামলার আসামি নিহত

বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৮ মামলার আসামি নিহত
বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৮ মামলার আসামি নিহত

বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আহত আবদুল্লাহ আল জোনায়েদ ওরফে বিক্লাশ রনি'র (৩৫) গতকাল মঙ্গলবার মৃত্যু হয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনার পাঁচ দিন পর মঙ্গলবার ঢাকায় জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। রাত সোয়া ১১টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) ওসি আসলাম আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকাল ৩টার দিকে জাতীয় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন মারা যান ‘বন্দুকযুদ্ধে’ আহত সন্ত্রাসী আবদুল্লাহ আল জোনায়েদ।

ডিবি পুলিশের দাবি, নিহত জোনায়েদ কুখ্যাত সন্ত্রাসী। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। জোনায়েদ শহরের হাকির মোড় এলাকার মৃত আবদুর রশিদের ছেলে।

গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টহল দল আদর্শ কলেজের সামনে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে কুখ্যাত সন্ত্রাসী আবদুল্লাহ আল জোনায়েদ আহত হন।

আবদুল্লাহ আল জোনায়েদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় অস্ত্র, মাদক, নারী নির্যাতন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ