জেলার খবর

সোহেল তাজের ভাগ্নে সৌরভ ময়মনসিংহ থেকে উদ্ধার

সোহেল তাজের ভাগ্নে সৌরভ ময়মনসিংহ থেকে উদ্ধার
সোহেল তাজের ভাগ্নে সৌরভ ময়মনসিংহ থেকে উদ্ধার

চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১ দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজের ভাগ্নে সৌরভ ময়মনসিংহ থেকে উদ্ধার হয়েছে। তারাকান্দার উপজেলার মধুপুরের বটতলা বাজার এলাকায় দুর্বৃত্তরা সৌরভকে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সৌরভ বর্তমানে সুস্থ আছেন। ফেস বুক লাইভে সোহেল তাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, তারাকান্দার উপজেলার মধুপুরের বটতলা বাজার এলাকার জামিল অটোরাইস মিলের সামনে দুর্বৃত্তরা সৌরভকে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। সৌরভ বর্তমানে সুস্থ আছেন। বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত ৯ জুন চাকরির সিভি জমা দিতে গিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সৈয়দ ইফতেখার আলম সৌরভ অপহৃত হন। সৌরভ বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী ছিলেন। ওই দিন রাতে তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সৌরভের পরিবার চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন সুন্নিয়া মাদ্রাসা এলাকার বাসিন্দা। সৌরভ ব্র্যাক ও ইউনিসেফের জনসচেতনতামূলক শর্ট ফিল্ম বানাতেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট।

এর আগে গত শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তার ভাগনেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ