জেলার খবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত ২

কক্সবাজারের টেকনাফে সাবরাং কাটাবনিয়া নৌকা ঘাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রবিবার ভোরে রোহিঙ্গা মানব পাচারকারীসহ ২জন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের ৩জন সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট এবং খালি খোসা উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন, টেকনাফ নাইট্যং পাড়ার মৃত রশিদ আহমদের ছেলে মো. রুবেল (২৩) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হাবিবুল্লাহর ছেলে রোহিঙ্গা ওমর ফারুক (১৯)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফ পুলিশের হাতে আটক ৪৯ জন মানব পাচার মামলার মো. রুবেল ও ওমর ফারুককে নিয়ে সাবরাং কাটাবনিয়া নৌকা ঘাটে গেলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হ্ওয়ায় কক্সবাজার সদর হাসপাতালের নেওয়ার পরামর্শ দেন। পরে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দুইজন মারা যান।

ওসি আরও জানান, বন্দুকযুদ্ধে পুলিশের এসআই নুরুল ইসলাম, কনস্টেবল শামীম রেজা ও মহি উদ্দিন আহত হন। ঘটনাস্থল হতে ২টি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড তাজা কার্তুজ এবং ১৮ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

ওসি জানান, রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে রোহিঙ্গাদের কৌশলে মালয়েশিয়া পাঠানোর কথা বলে টাকা-পয়সা আত্মসাৎ করছিলেন তারা। বন্দুকযুদ্ধের ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ