জেলার খবর

সুবর্ণচরে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনী প্রধান নিহত

 সুবর্ণচরে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনী প্রধান নিহত
সুবর্ণচরে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনী প্রধান নিহত

নোয়াখালীর সুবর্ণচরের চরজাব্বার ইউনিয়নের পশ্চিম চরজাব্বারের কাঞ্চন বাজারে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জলদস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যা (৪২) নিহত হয়েছেন। নিহত ফকির বাতাইন্যা লক্ষীপুর জেলার রামগতির টুমচরের মোস্তফা বাইন্যার ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের উপ-পরিদর্শক সাগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সোমবার রাত ৪টার সময় কাঞ্চন বাজারের পাশে জলদুস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যাকে গ্রেফতার করতে যায়। তখন তার বাড়িতে প্রবেশ করার আগেই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে যান বাতাইন্যা। র‌্যাবের ওপর তার লোকজন গুলি চালায়। প্রায় ১৫ মিনিট উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় র‌্যাবের দুই সদস্যের গায়ে বুলেট প্রুপ জ্যাকেট থাকার পরও তারা আহত হন। একপর‌্যায়ে গোলাগুলি থেমে গেলে তার ঘর তল্লাশি করা হয়। তখন ফকির বাতাইন্যর গুলিবিদ্ধি দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে স্থানীয় চরজাব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

খবর ও ছবি সূত্রঃ ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ