জেলার খবর

রূপগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
রূপগঞ্জে নারী ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে বুধবার সকালে রূপগঞ্জ উপজেলায় পশ্চিমগাঁও এলাকায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বিউটি আক্তার কুট্টিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিউটি আক্তার কুট্টি কায়েতপাড়া ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ছিলেন। তিনি উপজেলার পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরির স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে প্রতিদিনের মতো বিউটি আক্তার কুট্টি চাঁনপাড়া থেকে পশ্চিমগাঁও এলাকার দিকে হাঁটতে বের হন।

সকালে বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে দেন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।

ছবি সূত্রঃ যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ