লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পলাশী ইউনিয়নের নামুড়ী হীরুর চাতাল সংলগ্ন এলাকায় বুধবার সকাল ৭ টার দিকে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপালরায় গ্রামের নুর উদ্দিনের ছেলে অটোচালক রবিউল ইসলাম (৩৬) ও একই গ্রামের বিশ্বনাথের ছেলে নান্দু বর্মন (৫৫)। এ ঘটনায় অটোরিকশার ৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে দুজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- কালীগঞ্জ উপজেলার দক্ষিন গোপাল রায় গ্রামের নিহত নান্দু বর্মনের ছেলে পূর্ন চন্দ্র রায় (১৯) ও একই উপজেলার কাকিনা এলাকার মতিয়ার রহমানের ছেলে মোকছেদুল (২২)।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।