জেলার খবর

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে মঙ্গলবার রাত ১২টার দিকে ট্রাকচাপায় নুর মোহাম্মদ রহমান (৩৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। যাত্রাবাড়ীর জনপদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম জানান, নুর মোহাম্মদ মোটরসাইকেলে ফিরছিলেন। জনপদ মোড়ে তার মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে নুর মোহাম্মদ গুরতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নুর মোহাম্মদের সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার বাগমাড়ী মোল্লাপাড়ায়। বাবা মৃত সমসের আলী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ