জেলার খবর

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে পটিয়ায় ২০ জন দগ্ধ

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে পটিয়ায় ২০ জন দগ্ধ
মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে পটিয়ায় ২০ জন দগ্ধ

মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রামের পটিয়ায় নারী ও শিশুসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাই ওই মাইক্রোবাসের যাত্রী। পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরিত হয়। দগ্ধদের মধ্যে ১৭জনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই সাতকানিয়ার বাসিন্দা বলে জানা গেছে।

বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে পাঠায়। গুরুতর দগ্ধ ১৭জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর জানান, রাত সাড়ে ১১টা থেকে রোগীদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকজনের শরীর ২৫ শতাংশের বেশি পুড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ