জেলার খবর

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে হতাহত ৯ নারী

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে হতাহত ৯ নারী (ছবিঃ প্রতিকী)
ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে হতাহত ৯ নারী (ছবিঃ প্রতিকী)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মঙ্গলবার সন্ধ্যায় বজ্রপাতে সাধিনা রাণী (৪৪) নামে এক নারী নিহত এবং মোট নয়জন আহত হয়েছেন। নিহত সাধিনা রাণী বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছী গাইডগরা গ্রামের ধুরেশ চন্দ্রের স্ত্রী।

এছাড়া আহত নারীদের মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলার মধুপুর ফতিয়াপাড়ার নজরুল ইসলামের মেয়ে নারগিস (১৫) এর অবস্থা আশঙ্কজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- বালিয়াডাঙ্গী উপজেলার বোগরা মোড়লহাট এলাকার মুক্তারুল এর স্ত্রী নুসাবা আক্তার (৩৫), একই উপজেলার হাউদা মালঞ্চ এলাকার আব্দুল করিম এর স্ত্রী রুখসানা (১৯), মধুপুর এলাকার নুরল ইসলামের মেয়ে লিজা আক্তার (১৮), গোয়ালকারি এলাকার আনারুল এর মেয়ে আশা মনি (১৬), বড়বাড়ী গ্রামের লখিন্দর এর স্ত্রী মালতি রাণী (৫০) ও স্কুলহাটের দক্ষিণ মেঝধাপাড়ার নাজের আলীর স্ত্রী জান্নাতুন (১৯)।

এছাড়াও বজ্রপাতে আহত হয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ৭ নং চিলারং ইউনিয়নের পাহাড় ভাঙা (জোতপাড়া) গ্রামের মৃত মনকটু’র স্ত্রী দরিমন বেগম (৭০) ও সদর উপজেলার ১১ নং মোহম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের আলমগীর এর স্ত্রী দুলালী (২৮)। আহতরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ