জেলার খবর

প্রকাশ্যে স্ত্রীর সামনেই যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ্যে স্ত্রীর সামনেই যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ্যে স্ত্রীর সামনেই যুবককে কুপিয়ে হত্যা

বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে এক যুবককে তার স্ত্রীর সামনেই কুপিয়েছে কয়েকজন যুবক। এ ঘটনায় আক্রান্ত যুবক পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত যুবকের নাম রিফাত শরীফ (২২)। তিনি বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা-লবনগোলা এলাকার দুলাল শরীফের ছেলে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রিফাতকে কোপায় দুর্বৃত্তরা। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

রিফাতকে কোপানোর একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, কয়েকজন যুবক রিফাতকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাচ্ছে। রিফাতের সঙ্গে থাকা তার স্ত্রী হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। হামলাকারীরা বাধা উপেক্ষা করেই রিফাতকে কুপিয়ে নির্বিঘ্নে চলে যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে কলেজের সামনে কয়েকজন যুবক রিফাতকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে চলে যায়। পরে রিফাতকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।

রিফাতের বাবা দুলাল শরীফ জানান, দুই মাস আগে রিফাত বরগুনার পুলিশ লাইন এলাকার কিশোরের মেয়ে আয়শা আক্তার মিন্নিকে বিয়ে করে। মিন্নিকে নিজের সাবেক স্ত্রী দাবি করে পশ্চিম কলেজ সড়কের নয়ন নামের এক যুবক তাকে উত্ত্যক্ত করতে শুরু করে এবং ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করে। এ নিয়ে রিফাতের সঙ্গে নয়নের বিরোধ তৈরি হয়। এর জের ধরে বুধবার সকালে নয়ন, রিফাত ফরাজী, রিশান ফরাজী ও রাব্বি আকন রিফাতকে এলোপাতাড়ি কোপায়।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মাহমুদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আসামি শনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ