জেলার খবর

ভালুকায় ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৩

ভালুকায় ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৩
ভালুকায় ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ৩

ময়মনসিংহের ভালুকা উপজেলায় টাইলসবাহী ট্রাকের পেছনে মাছবাহী পিকআপভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ভালুকার মেহরাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুস সালাম জানান, মোহনগঞ্জ থেকে বরফ করা মাছ নিয়ে পিকআপভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে পিকআপটি বেপরোয়া গতিতে টাইলসবোঝাই অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।এতে মাছবোঝাই পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও হেলপারসহ তিনজন নিহত হন।

নিহতরা হলেন: পিকআপচালক নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বটতলী গ্রামের আলতু মিয়া ছেলে তাইজুদ্দিন, তার ভাগ্নে হেলপার একই উপজেলার ছিয়াদার গ্রামে ওয়াহেদ আলীর ছেলে বাবলু ও মাছ ব্যবসায়ী উপজেলার প্রশন্নপুর গ্রামের কাদের ভূঁইয়ার ছেলে তাহের আলী।

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ